ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ads

ফরিদপুরের মধুখালীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। রবিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মধুখালীর ব্রাহ্মণকান্দা বাজার এলাকায় এবং আয়েনউদ্দিন সরকারি কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই নারীর একজন গৃহবধূ, অপরজন তরুণী। নিহতরা হলেন, কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামের আবুল শেখের স্ত্রী ভানু বেগম (৫০) ও রায়পুর ইউনিয়নের দীঘলিয়া গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে তানিয়া (২০)।


বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ব্রাহ্মণকান্দা বাজার এলাকায় সড়ক পারাপারের সময় দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস ভানু বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।


অপর দিকে বিকেল ৩টার দিকে উপজেলার সরকারি আইনউদ্দিন কলেজের সামনে এক মোটরসাইকেল থেকে আরোহী তানিয়া সড়কে পড়ে গেলে ঘটনাস্থলে তিনি মারা যান।


স্থানীয় সূত্রে জানা গেছে, তানিয়া তার দুলাভাইয়ের মোটরসাইকেলে করে মধুখালীতে মামা বাড়িতে যাচ্ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page